‘এত এত ভুল করে বাঁচা যায় না’, সুইসাইড নোটে রজব
February 04, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed
‘ব্যবসাটাও আমার শেষ হয়ে গেছে সাথে আমার সময়, শরীর। বেঁচে থেকে আর কোনো লাভ নেই।’ এমনই সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজধানীর জিগাতলার একটি বাসায়। ওই যুবকের নাম রজব আলী (৩২)।
বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জিগাতলা পুরাতন কাঁচাবাজার মোড় সংলগ্ন ৩৪/৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট আক্কেলপুর উপজেলার সনাতনপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে তিনি।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া জানে হোসেন জানান, তার বাড়িও একই এলাকায়। ঝিগাতলায় ওই বাসায় তারা পাশাপাশি থাকেন। চারতলা বাসাটির নিচ তলাতে রুমমেট মুন্নার সঙ্গে থাকতো রজব। সন্ধ্যায় তার রুমমেট এসে দরজা নক করলে সে কোনো সাড়াশব্দ করে না। পরবর্তীতে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান, ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে রজব। পরে তাকে দ্রুত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রজব নিজে ই-কমার্স ব্যবসা করতো। এজন্য তার বাবা তাকে অনেক টাকাও দিয়েছেন। তবে ব্যবসায় অনেক টাকা ক্ষতি হয়েছে তার। এজন্য মানসিক হতাশা থেকে সে গলায় ফাঁস দিতে পারে বলে ধারণা তাদের।
আরও পড়ুন: চুরির টাকায় প্রথমেই মোটরসাইকেল কেনে ওরা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
হাসপাতালে মৃত রজবের রুমমেট মুন্নার কাছ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তিনি দাবি করেছেন, নোটটি রজবের লেখা।
আরও পড়ুন: গোপালগঞ্জে পুকুর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নোটটিতে যা লেখা আছে তা হুবুহু তুলে ধরা হলো:
'আমি আমার জীবনের সবকিছু নষ্ট করে দিয়েছি নিজ হাতে। না বুঝে অনেক অনেক ভুল কাজ করেছি। যার জন্য আজ আমার আর কোনো রাস্তা নেই বেঁচে থাকার। নিজের সাথে অন্যায় করেছি। ভুল করেছি। যার কোন ক্ষমা নেই। আর কোনভাবেই কিছু করা সম্ভব না। এত এত ভুল করে বাঁচা যায় না। ব্যবসাটাও আমার শেষ হয়ে গেছে সাথে আমার সময়, শরীর। বেঁচে থেকে আর কোন লাভ নেই। আমার কোনো রাস্তা নেই। যদিও মরে গিয়েও আমার ভুলের ক্ষমা হবে না। আমি নিজ ইচ্ছায় এবং স্বজ্ঞানে চলে গেলাম অপ্রাপ্তি আর না পাওয়ার যন্ত্রণা নিয়ে। আমার চলে যাবার জন্য কেউ দায়ী নয়। আমি নিজ ইচ্ছায় চলে গেলাম। আমার অনাগত দিন অনেক খারাপ। যেটা আমি মেনে নিতে পারব না বা রিকভারি করতে পারব না। আর খুব বেশিদিন অসুস্থ থাকলে আমি এমনিতেই পাগল হয়ে মারা যাব। তাই চলে গেলাম। অনেক সময় পার হয়ে গেছে আমার। আমি চলে গেলাম। রাস্তাটাই আমার জন্য না। কোন কিছু তো কিছু একটা সম্ভব হলো না আমার জন্য। সবার কাছে মাফ চাই। মো রজব আলী, ৩-২-২০২২"
]]>