‘দেশের অর্থনীতির অগ্রযাত্রায় সাংবাদিকরা যথেষ্ট সহায়তা করেছে’


February 16, 2022 at 05:07AM
from somoynews.tv | RSS Feed

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আমরা দ্রুত অর্থনীতির প্রবৃদ্ধিশীল দেশের অগ্রযাত্রায় আছি। আর এই অগ্রযাত্রায় সাংবাদিকরা আমাদের যথেষ্ট সহায়তা করেছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পরিকল্পনা কমিশন চত্ত্বরে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তেব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশের অগ্রযাত্রায় সরকারি কর্মকর্তা, স্টেকহোল্ডার ও সাংবাদিকরা আমদের যথেষ্ট সহায়তা করছে। আমি গত ১২ বছর পরিকল্পনা কমিশনে কাজ করছি। যার ফলে সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি গত ১২ বছরে দেখেছি, এই কমিশনের যেসব সাংবাদিকরা আছেন, তারা কখনই কোন বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেন নি।

আরও পড়ুন: জনগণের অর্থ অপচয় করা যাবে না: পরিকল্পনামন্ত্রী

তিনি আরও বলেন, এখানে কাজ করা সংবাদিকরা পরিপক্ক ও তাদের মাত্রা জ্ঞান প্রবল। যেটা সরকারের জন্য বিব্রতকর বা ব্যক্তির জন্য বিব্রতকর, এমন খবর তারা প্রকাশ করে নি বা করেন না। এই অভিজ্ঞতা থেকে বলি, রাষ্ট্রের বা দেশের প্রয়োজনে সাংবাদিকদের সঙ্গে আমাদের আগামী দিনগুলো সুন্দর ও স্বাভাবিক থাকবে।

দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, সম্বলিতভাবে দেশের উন্নয়নের যাত্রায় আমরা সবাই সহযাত্রী। আমরা সবাই দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব।

আরও পড়ুন: বৈদেশিক নির্ভরতা কমে আসছে: পরিকল্পনামন্ত্রী

এসময় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি ১৯৯৬ সালে মাত্র চার মাস নির্বাচন কমিশনে ছিলাম। নির্বাচনের আগে কিছু সাংবাদিক একটি রুমের জন্য আমার কাছে এসেছিলেন। তখন আমি কমিশনের সঙ্গে আলাপ করে সাংবাদিকদের একটি রুমের ব্যবস্থা করে দেই। তাদের রিপোর্ট লেখার জন্য যা যা দরকার হত, তখন আমি সব দিয়েছিলাম। আশ্চর্যের বিষয় হল, এত বছর পরে আমি একই চত্ত্বরে পরিকল্পনা কমিশনে কাজ করা সাংবাদিকদের অফিস উদ্বোধনে আসলাম। আমি আশা করি, ডিজেএফবির এই অফিসের মাধ্যমে আপনাদের কার্যক্রম আরও গতিশীল হবে। দেশের উন্নয়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।

অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিজেএফবির সভাপতি এফএইচএম হুমায়ুন কবীর, সহ-সভাপতি হামিদ উজ-জামান মামুনসহ সংগঠনের নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url