মোংলায় বিশ্ব বিখ্যাত কারিদের নিয়ে কিরাত সম্মেলন অনুষ্ঠিত


January 05, 2022 at 05:52AM
from somoynews.tv | RSS Feed

খুলনা বিভাগে প্রথমবারের মতো বন্দর নগরী মোংলায় আন্তর্জাতিক কারিদের নিয়ে কিরাতুল কোরআন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা চলে রাত ১টা পর্যন্ত। যার আয়োজন করে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)। এ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের ৭টি দেশের করী ও মোহাদ্দেসসহ বেশ কয়েকজন ইসলামী বিশেষজ্ঞ দলের সদস্য।

সরেজমিনে অনুষ্ঠানে গিয়ে জানা যায়, দেশের যুব সমাজ যেখানে নাচগান আর কুরুচিপূর্ণ ও অশ্লীল বিনোদন নিয়ে ব্যস্ত, সেখানে বন্দর নগরী মোংলার যুবকরা ভিন্ন এক সম্মেলনের আয়োজন করেছে।

বিশ্বের দেশগুলোর মধ্যে ইরান, মিশর, ফিলিপাইন, ভারত, আফগানিস্তান, ভারতের আসাম ও বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের প্রখ্যাত শ্রেষ্ঠ কারি ও মোহাদ্দেসদের নিয়ে কোরআন সম্মেলনের আয়োজন করে এলাকার ব্যবসায়ী, সমাজ সেবক ও যুবকরা।

মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বুড়িরডাঙ্গা আফা বাড়ির মাঠে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের কারিদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে কারিদের সুরালো মধুর কণ্ঠে পড়া কোরআন শুনে কোরআন প্রেমিক ও হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের হাজারো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।

রাত যতই গভীর হয়েছে, দেশি-বিদেশি কারিদের সুরের মূর্ছনায় মাতিয়ে তুলেন পুরো অনুষ্ঠানস্থল। এখানে শুধু মোংলা উপজেলার নয়, বাগেরহাট, শরণখোলা, মোড়েলগঞ্জ, দাকোপসহ আশপাশের ৭ থেকে ৮টি উপজেলার প্রান্তিক জনপদের সর্বমহলের কয়েক লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটেছে।

তেলাওয়াতের মূর্ছনায় মাতিয়ে তোলেন বিশ্বের শ্রেষ্ঠ কারিদের অন্যতম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইক্বরা’র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

এছাড়াও, বিদেশি শ্রেষ্ঠ কারিয়ানাদের মধ্যে কোরআন তেলাওয়াত করেন কারি মঞ্জুর আহম্মেদ (ভারত), কারি এ কে মঞ্জুর আহম্মেদ (আসাম, ভারত), কারি মুহাম্মদ নাযীর আসগর (ফিলিপাইন), কারি আলী রেযা রেযায়ী (আফগানিস্তান), কারি শাইখ ত্বহা আন নো‘মানী (মিশর) ও কারি হামেদ আলীযাদেহ (ইরান) পবিত্র কোরআনের মধ্য থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেন।

আরও পড়ুন: সম্প্রীতি বিনষ্টকারীদের কোনো ধর্ম নেই: ধর্ম প্রতিমন্ত্রী

যুবকদের মধ্যে অনুষ্ঠান পরিচালনায় স্বেচ্ছাসেবকদের আহবায়ক পারভেজ খান বলেন, বর্তমানে পশ্চিমা সংস্কৃতিতে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, তাদের কর্মকাণ্ড দেখে উঠতি বয়সের যুব সমাজের মধ্যে মাদক, খুন, ধর্ষণ, সন্ত্রাসী, ছিনতাই আর রাহাজানি বেড়েই চলছে। তাই এই ধর্মীয় কোরআন তেলাওয়াতের ভাব গম্ভীরের মধ্যে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে একটু হলেও কোরআনের মায়ায় তারা যাতে এ ধ্বংসের হাত থেকে ফিরে আসে।

মোংলা আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আহবায়ক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. কামরুজ্জামান জসিম বলেন, পূর্ব পুরুষ থেকে তাফসিরুল কোরআন মাহফিল হলেও কিরাত সম্মেলন এ অঞ্চলে এই প্রথম। অনুষ্ঠান সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করতে আমরা চেষ্টা করছি। এছাড়া কিরাতুল কোরআন তেলাওয়াত অনুষ্ঠান শুনে যেন মানুষ বুঝতে পারে পবিত্র গ্রন্থখানা সহীহ শুদ্ধভাবে পড়তে হয় এবং কিছুটা হলেও মানুষ চেষ্টা করবে সহীহ শুদ্ধভাবে কোরআন পড়তে, এ জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মোংলা বন্দর এলাকায় এই প্রথম কোরআন সম্মেলন এবারের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ জন কারিদের আহবান করা হলেও আগামী বছর এই দিনে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার ইক্বরা’র মাধ্যমে ১০/১২ জন বিশ্ব বরেণ্য কারিদের আহবান করার কথা রয়েছে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url