কক্সবাজারে ধর্ষণের ঘটনার দ্বিতীয় অভিযুক্ত মেহেদী গ্রেফতার


January 04, 2022 at 12:19AM
from jagonews24.com | rss Feed

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার দুই নাম্বার আসামি মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের রুহুলার ডেইল ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান বাবু শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আলোচিত এ মামলার এজাহারের দ্বিতীয় অভিযুক্ত মেহেদী হাসান বাবুকে গ্রেফতারের মধ্য দিয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এ নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি করে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে ও তিনজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

এই ঘটনায় গতকাল পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছিল পুলিশ ও র‌্যাব। মামলায় আশিক ছাড়া গ্রেফতার অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আর কারাগারে থাকা আশিককে রোববার গ্রেফতার দেখিয়ে সোমবার সাতদিনের রিমান্ড আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার এর শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচারিক অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া এ রিট করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব, টুরিস্ট পুলিশসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে ওই ঘটনায় কক্সবাজার জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারিক অনুসন্ধান করার ও দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ায় কেন নির্দেশ দেওয়া হবে না মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url