মসজিদে যাওয়ার পথে বাসচাপায় নিহত ২


January 07, 2022 at 05:30AM
from somoynews.tv | RSS Feed

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় কুবাদ আলী (৬২) ও আবিদ আলী মন্ডল (৬০) নামে দুজন নিহত হয়েছেন।

নিহত দুজনই রাজশাহী জেলার পবা থানার বড়ইগাছি গ্রামের বাসিন্দা। পুলিশ খুলনাগামী রুপসা পরিবহনের বাসটি জব্দ করেছে।

যশোর নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, সুন্দরবন থেকে পিকনিক করে ভাড়া বাসে নিজ জেলা রাজশাহী যাচ্ছিলেন কুবাদ আলী ও আবিদ আলী। পথিমধ্যে তারা প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার জন্য বাস থেকে নামেন এবং মসজিদে যাওয়ার জন্য যশোর-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন।

আরও পড়ুন: বিদ্যুতের খুঁটিতে ঝুলছিল ২ যুবকের মরদেহ

এ সময় খুলনাগামী রূপসা পরিবহন তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছু সময় পর তারও মৃত্যু হয়।

তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। তারা নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে। এছাড়া রূপসা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে হাসপাতালের ডোবায় রোগীর লাশ!
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url