ছাত্রকে চড় মারার অভিযোগ, ছাত্রী বহিষ্কার
January 26, 2022 at 06:21AM
from somoynews.tv | RSS Feed
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রকে চড় মারা ও লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত ছাত্রী সুমাইয়া বিনতে ইকরাম এবং তার সহযোগী হিসেবে আনিকা তাবাসসুম মীমকে সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভা হয়। এতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার।
তিনি জানান, ছাত্রকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় আরেক ছাত্রী আনিকা তাবাসসুম মীমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে স্বামী, কুপিয়ে জখম
তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ, হলে থাকা, ক্যাম্পাসে অবস্থান করাসহ বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেনা বলেও জানান রাশদা।
অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মীম উভয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় কথা কাটাকাটি হয় কিছু ছাত্র-ছাত্রীর মধ্যে। ঘটনার একপর্যায়ে ছাত্রী কর্তৃক ছাত্রকে চড় মারার ঘটনা ঘটে খুবই তুচ্ছ কারণে। ঘটনাস্থলে প্রক্টোরিয়াল বডি উপস্থিত হলে উভয় পক্ষের লিখিত বক্তব্য জমা নেওয়া হয়।
আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে জবিতে প্রতীকী অনশন, ছাত্রলীগের বাধা