তামিমের সঙ্গে বিসিবির দু’দফা বৈঠক


January 26, 2022 at 05:59AM
from somoynews.tv | RSS Feed

টি-টোয়েন্টি ইস্যুতে তামিম ইকবালের সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবুও দেশসেরা ওপেনারের প্ল্যান নিয়ে কিছুই জানতে পারেনি বোর্ড। মঙ্গলবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস।

তামিম বাংলাদেশের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আবার খেলুক, এটা চায় বিসিবিও। সে কারণেই তার সঙ্গে দু’বার মিটিং করেছেন সংগঠনটির কর্তাব্যক্তিরা। এ সম্পর্কে জালাল ইউনুস বলেন, ‘গতকালও (সোমবার) তামিমের সাথে লম্বা মিটিং হয়েছে। একটু আগে তামিমের সাথে মাননীয় সভাপতি, আমিও ছিলাম- আমাদের সাথে একটা মিটিং হয়েছে, তার প্ল্যান নিয়ে। তবে তামিমের প্ল্যান কি সেটা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন।’

জালাল যোগ করেন, ‘অবশ্যই আমরা চাই তামিম কন্টিনিউ করুক। এটা আমি আগেও বলেছি। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ স্টিল তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কন্টিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সাথে কথা বলেছি।’

আরও পড়ুন: ডিআরএস বিহীন বিপিএল: আম্পায়ারের ভুল সিদ্ধান্তের ভুক্তভোগী ঢাকা

তামিম যে টি-টোয়েন্টিতে আর খেলতে চান না তা ২২ জানুয়ারি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে এ প্রসঙ্গে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। ক্রিকেট তো বসে থাকবে না, সামনে এগিয়ে যেতে হবে। তামিমের সিদ্ধান্তে একটু তো অবাক হয়েছিই। নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কি। তখন এতো কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরে আসি আগে। তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম পাপন ভাইকে বলেছে।’

আরও পড়ুন: তারকায় ঠাসা ঢাকা কেন হারছে, ব্যাখ্যা দিলেন তামিম

সুজন যোগ করেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান, কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url