সনদ প্রদানের ক্ষমতা চেয়ে ৩ সংরক্ষিত কাউন্সিলরের রিট


January 12, 2022 at 05:22AM
from somoynews.tv | RSS Feed

আইন অনুসারে মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দেওয়ার সুযোগ না রেখেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জারি করা দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সংরক্ষিত আসনের তিনজন কাউন্সিলরের পক্ষে এ রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিন আবেদনকারী হলেন- কাউন্সিলর খালেদা আলম, সাহেদা বেগম ও নাসরিন রশিদ পুতুল।

গত ২৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব একটি দাপ্তরিক আদেশ জারি করেন। সেখানে বলা হয়, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র দেওয়ার দায়িত্ব সিটি করপোরেশন (কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের দায়িত্ব, কার্যাবলি ও সুযোগ সুবিধা) বিধিমালা-২০১২ অনুচ্ছেদ নম্বর ৩(৩) অনুসারে সাধারণ কাউন্সিলরদের ওপর অর্পিত। এ জাতীয় সনদপত্র সংরক্ষিত আসনের কউন্সিলরদের দেওয়ার আইনগত/বিধিগত সুযোগ নেই। বিধিমালায় কাউন্সিলরদের দায়িত্ব ও কার্যাবলির ৩ ধারার ৩ উপধারায় বলা হয়েছে, মৃত ব্যক্তির উত্তরাধিকার, জাতীয়তা ও চারিত্রিক সনদপত্র প্রদান।

আরও পড়ুন : কক্সবাজারে নারীকে ‘গণধর্ষণ’: বিচার বিভাগীয় অনুসন্ধান চেয়ে রিট

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুসারে সবার সমান অধিকার। কিন্তু সংরক্ষিত আসনের কাউন্সিলরদের সনদ প্রদান না করতে আদেশ জারি করে করপোরেশন। তাই বিধিমালার ৩(৩) এবং সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। আবেদনে বিধিমালার ৩(৩) কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ২৮ নভেম্বর সিটি করপোরেশনের দাপ্তরিক আদেশ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তা জনতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আবেদনে আইন সচিব, এলজিআরডি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং সচিবকে বিবাদী করা হয়েছে।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url