জোকোভিচকে কড়া হুঁশিয়ারি
January 14, 2022 at 05:25AM
from somoynews.tv | RSS Feed
জোকোভিচের ব্যাপারে নিয়মের কোনো পরিবর্তন হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের। জোকোর ভাগ্য অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
সার্বিয়ান তারকার বিপক্ষে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসও। ভিসা মামলায় জিতে অস্ট্রেলিয়ান ওপেনের জন্য টেনিস কোর্টে অনুশীলন শুরু করেছিলেন জোকো। কিন্তু দেশটির সরকারের কঠোর অবস্থানে যাওয়ায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আবারো বেড়েছে।
বারবার আশার আলো ফুটে উঠলেও কালো মেঘে আলো যেন অন্ধকারে পরিণত হয়ে যাচ্ছে। ক্ষীণ হয়ে আসছে জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ সম্ভাবনা। বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা জোকোভিচ শিরোপা জয়ের মতোই সব বাধা উতরে এক এক ধাপ এগিয়ে যাচ্ছেন সামনে। তবে শিরোপা জয় যেমন শক্তপোক্ত কাজ, এবারের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণও তেমনই কঠিন হয়ে দাঁড়িয়েছে জোকোর জন্য। ভিসা মামলায় জিতে পৌঁছেছিলেন টেনিস কোর্ট অবধি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের জোকোকে বারবার পড়তে হচ্ছে নাজেহাল অবস্থায়।
আরও পড়ুন: চার দশক পর ওল্ড ট্রাফডে জয় পেল উলভস
ভিসা বাতিল মামলায় জোকোর পক্ষে রায় হলেও দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন সাফ জানিয়ে দিয়েছেন জোকোর ক্ষেত্রে নিয়মের কোন ব্যত্যয় হবে না। স্কট মরিসন জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহনের ব্যাপারে দেশটির অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের সিদ্ধান্তই বহাল থাকবে বলেও জানান। তার সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসও।
স্কট মরিসন বলেন, ‘আমি অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হককে দায়িত্ব দিচ্ছি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল থাকবে জোকোভিচের ভিসা বাতিল বিষয়ে। দেশের একজন নাগরিকের ক্ষেত্রেও ভ্যাক্সিনেশন নিশ্চিত হলে দেশে প্রবেশ করতে পারবেন। তবে ভিন্ন নাগরিক হলে দেশে প্রবেশের অনুমতি দেওয়া থেকে বিরত থাকব আমরা। তাই জোকোভিচের অংশগ্রহণ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।
আরও পড়ুন: নেটফ্লিক্সে নেইমার ঝড়
বার্নাবি জয়েস জানিয়েছেন, ‘এ ধরনের স্বিদ্ধান্ত অস্ট্রেলিয়ার কারোরই পছন্দ নয়। কারণ দেশের বাইরে থেকে যে কারোরই দেশে প্রবেশের জন্য ভ্যাক্সিনের দুই ডোজ সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। স্পেনের রাজা কিংবা ইংল্যান্ডের রানীর সাক্ষাতের জন্যও করোনার দুই ডোজ টিকা গ্রহণের নিয়ম একই। অভিবাসন মন্ত্রী চাইলেই জনগনের সুরক্ষার লক্ষ্যে জোকোভিচকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন।’