ডিআরএসের অনুপস্থিতি টের পাচ্ছে বিপিএলের দলগুলো
January 27, 2022 at 05:28AM
from somoynews.tv | RSS Feed
এবারের বিপিএলে ডিসিশন রিভিও সিস্টেম (ডিআরএস) রাখতে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরইমধ্যে ডিআরএস এর ব্যাপক প্রভাব পড়েছে টুর্নামেন্টে। মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স ম্যাচে আম্পায়ারদের একাধিক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ডিআরএসের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে দলগুলো।
দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসর বিপিএল। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই আসরের জন্য প্রতি বছর মুখিয়ে থাকেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই আসরকে আকর্ষণীয় করতে বিভিন্ন পরিকল্পনার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা যায়।
বাংলাদেশের আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে অভিযোগ বেশ পুরনো। ঘরোয়া টুর্নামেন্টে নিম্ন মানের আম্পায়ারিং নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তারকা ক্রিকেটারদেরও। সে প্রেক্ষাপটে বিপিএলকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করতে টেকনোলজির ব্যবহারের কোনো বিকল্প নেই।
আরও পড়ুন: সাগরিকায় সবার আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
টুর্নামেন্ট শুরুর আগে বড় আলোচনা এবারের আসরে ডিআরএসের অনুপস্থিতি। বিসিবি আগেই জানিয়েছিল এবারের বিপিএলে থাকছে না ডিআরএস। কোভিডের জন্য ডিআরএস সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে আসতে রাজি না হওয়ায় এই বিপত্তিতে পড়ে ক্রিকেট বোর্ড। প্রতিবেশি ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হলেও বিসিবি এখনো পিছিয়ে। সম্প্রচারের মান নিয়ে বরাবরই প্রশ্ন উঠে ক্রিকেটাঙ্গনে। এরপরও টনক নড়ে না বিসবির।
আরও পড়ুন: বিপিএল শেষ আল-আমিনের
এবারের বিপিএলে ডিআরএসের অভাব আবারো সামনে আসে মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স ম্যাচে। সেই ম্যাচে আম্পায়ারের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তামিম ইকবাল আম্পায়ারের এলবিডব্লিওর সিদ্ধান্তে ছিলেন ব্যাপক অসন্তুষ্ট। প্রশ্ন ছিল নাইম শেখের আউট নিয়েও। রিভার্স সুইপ করতে গিয়ে গ্লাভসে বল ছুঁয়ে প্যাডে লাগলেও এলবিডব্লিওর সিদ্ধান্ত দেন আম্পায়ার।
আন্দ্রে রাসেল ছিলেন সবচেয়ে দুর্ভাগা। পরিষ্কারভাবে রাসেলের ব্যাটে বল লেগে প্যাডে লাগলেও আম্পায়ার সিদ্ধান্ত দেন এলবিডব্লিওর। এক ম্যাচে তিনটি ভুল সিদ্ধান্ত দেশের ঘরোয়া ক্রিকেটের নিম্ন মানের আম্পায়ারিং বিশ্ব ক্রিকেট মহলের সামনে ফুটে ওঠে।