শীর্ষস্থান পোক্ত করার মিশনে রিয়াল, নামছে মেসিরাও


December 23, 2021 at 05:43AM
from somoynews.tv | RSS Feed

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা আরও পোক্ত করার মিশনে নামছে রিয়াল মাদ্রিদ। স্যান ম্যামেস বারিয়াতে লস ব্লাঙ্কোসরা আতিথ্য নেবে অ্যাথেওলেটিক বিলবাওর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায়। তবে, এর আধা ঘণ্টা আগেই লিগ ওয়ানে নিজেদের আধিপত্য ধরে রাখার লড়াইয়ে নামবে প্যারিস সেইন্ট জার্মেই। পিএসজির প্রতিপক্ষ লরিয়েন্ত।

চির প্রতিদ্বন্দ্বীরা যখন হারিয়ে খুঁজছে নিজেদের, তখন দুরন্ত গতিতে ছুটে চলছে রিয়াল মাদ্রিদ। কার্লো অ্যানচেলোত্তির কৌশল, সঙ্গে বেনজামা-ভিনিসিয়াসদের ছন্দ ছিড়েখুরে খাচ্ছে প্রতিপক্ষদের। নগর প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে লিগের সব দলের জন্যই এখন এক ত্রাসের নাম লস ব্লাঙ্কোস।

কিন্তু, উড়তে থাকা দলটার ভেতরের খবর হচ্ছে, স্বস্তিতে নেই তারা। অ্যাথলেটিক বিলবাও এর বিপক্ষে ম্যাচের আগে কোভিডের আক্রমণে জেরবার রিয়াল শিবির। লুকা মদ্রিচ, রদ্রিগো, মার্কো অ্যাসেনসিও, গ্যারেথ বেল, মার্সেলো এবং আন্দ্রি করোনা পজেটিভ হয়েছিলেন গত সপ্তাহে। ফলাফল, কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্র।

এ ম্যাচের আগে আগেররা ফিরে এলেও, তাদের ম্যাচ ফিটনেস নিয়ে অস্বস্তি আছে অনচেলোত্তির মনে। সঙ্গে এখন আবার নতুন দুশ্চিন্তা ইসকোর কোভিড আক্রান্ত হওয়া। তবে, বেশ কয়েকদিন হয়ে যাওয়ায় ইস্কোর জন্য শেষ একতা চেষ্টা করতে মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ড্যানি কারভাহাল ফিরলে অবশ্য কিছুটা সমস্যা মিটবে তাদের।

তবে, পুরো মৌসুম জুড়ে এডেন হ্যাজার্ডের বাজে ফর্ম খুব বেশি ভাবাচ্ছে রিয়াল বসকে। যদিও, বেনজামা-ভিনিসিয়াস নির্ভার রেখেছে অনেকটা।

রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেন, আমি ম্যাচের চেয়েও বেশি চিন্তিত আমার ফুটবলারদের শারীরিক অবস্থা নিয়ে। মদ্রিচ এখনও অনুশীলনে সাবলীল নয়। অন্যদের অবস্থাও খুব একটা ভালো নয়। ইসকোর কোনো লক্ষণ নেই, তাই আমরা আরও একটা রিপোর্টের অপেক্ষায় আছি। দেখা যাক কি হয়।

রিয়ালের আগেই মাঠে নামবে লিগ ওয়ানের টেবিল টপার প্যারিসিয়ানরা। লরিয়েন্তের বিপক্ষে ম্যাচটা জিতলে টানা ৭ ম্যাচ অপরাজিত থাকবে মরিসিও পচেত্তিনো বাহিনী।

একটা দীর্ঘ সময়, টানা জয় পাচ্ছিল না পিএসজি। এক ম্যাচে দুর্দান্ত জয় আসলেও, পরের কোনো ম্যাচেই হোঁচট খাচ্ছিল তারা। কিন্তু, এবার সেই ধারা থেকে বের হয়ে আসতে পেরেছে লিগ ওয়ান টপাররা। মূলত মেসির সঙ্গে দলের অন্যদের তালমিল হয়ে যাওয়ার পর থেকেই, খুব একটা সমস্যা হচ্ছে না তাদের।

আরও পড়ুন: সাফের সেরা খেলোয়াড় রিপা

তবে, লরিয়েন্তের বিপক্ষে ম্যাচের আগে একেবারেই নির্ভার নেই পচেত্তিনো। ৫ হলুদ কার্ডের খড়ায় এ ম্যাচে তিনি পাবেন না কিলিয়ান এমবাপ্পে এবং মার্কো ভেরাত্তিকে। আর ইনজুরির কারণে তো আগে থেকেই নেই নেইমার এবং ড্রাক্সলার। নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে নুনো মেন্দেসকে নিয়েও।

তবে, রামোসের ফিট হয়ে উঠা চিন্তামুক্ত করেছে পিএসজিকে। মেসি-ইকার্দি-দি মারিয়াকে নিয়ে তাই আক্রমণে উঠতে প্রস্তুত রেড এন্ড ব্লুরা।

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, দলে একাধিক ফুটবলার নানা কারণে এ ম্যাচটায় থাকছে না। ইনজুরি আর কার্ডের ওপর আমার কোনো হাত নেই। তাই এগুলো নিয়ে চিন্তা করে সময় নষ্ট করতে চাচ্ছি না। যারা আছে, তাদের নিয়ে আমি আশাবাদী। জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবো

এদিকে, করোনার নতুন ধরণ ওমিক্রন ছড়িয়ে পড়ায় ইপিএল এবং বুন্দেসলিগায় কিছুটা শঙ্কা দেখা দিয়েছে ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে। তবে, স্পেন কিংবা ফ্রান্সে এখনও কোনো প্রভাব পড়েনি এর।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url