চলে গেলেন নাট্য গবেষক দুলাল


December 23, 2021 at 06:15AM
from somoynews.tv | RSS Feed

বাংলাদেশ গ্রাম থিয়েটার সহ-সভাপতি ও লোকসংস্কৃতির বাহক ও নাট্য গবেষক কাজি সাঈদ হোসেন ওরফে দুলাল হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সাঈদ হোসেন দুলালের বড় ভাই মুক্তিযোদ্ধা কাজী কামাল হোসেন।


তিনি বলেন, বুধবার বিকেল ৫ টার দিকে সে বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ির লোকজন তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুলালকে মৃত ঘোষণা করেন। জানাজার বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।


এদিকে কাজি সাঈদ হোসেন দুলালের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তার লাশ এক নজর দেখতে স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাধারণ মানুষ পুঠিয়ার কাঁঠাল বাড়ি গ্রামে দেখতে আসছেন।


আরও পড়ুন:নিজের পাতানো ফাঁদে ফেঁসে গেলেন মিজানুর!


মৃত্যুকালে কাজি সাঈদ হোসেনের বয়স হয়েছিল ৬১ বছর। তার বাড়ি পুঠিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। পরিবারের ৬ ভাই বোনের মধ্যে তিনি ৪র্থ।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url