ইবি ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা


December 09, 2021 at 05:33AM
from somoynews.tv | RSS Feed

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে উক্ত শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী নতুন পদপ্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে ইবির দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: ইবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়নি প্রশাসন 

এদিকে, কেন্দ্রীয় ছাত্রলীগের পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই পলাশ-রাকিব নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদী দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url