মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন


December 18, 2021 at 12:01AM
from jagonews24.com | rss Feed

মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। মালের বাংলাদেশ দূতাবাস বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী ও মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়।
সান্ধ্যকালীন অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাইকমিশনের দূতালয় প্রধান মো. সোহেল পারভেজ স্বাগত বক্তব্য দেন। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র এবং হাইকমিশনের গত এক বছরের বিভিন্ন উল্লেখযোগ্য কার্যক্রমের ওপর স্লাইড প্রদর্শন করা হয়।

jagonews24

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এবং তার স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ধারন ও তা পালনের ওপর গুরুত্ব দেন। বক্তব্য শেষে উপস্থিত সবাইকে তিনি প্রধানমন্ত্রীর প্রেরিত শপথ বাক্য পাঠ করান।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমআরএম/এমআরআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url