ভৈরবে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেপ্তার


December 21, 2021 at 05:10AM
from somoynews.tv | RSS Feed

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি সফর আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার সময় সফর আলীকে চন্ডিবেড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সফর আলী শহরের ঘোড়াকান্দা এলাকার মো. আলী আকবর মিয়ার ছেলে।  


র‍্যাবের কোম্পানি কমান্ডার রাফিউদ্দিন যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের চন্ডিবের এলাকা থেকে মামলার এজাহার নামীয় আসামি সফর আলীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে ভৈরব থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।


এর আগে এ ঘটনায় মামলার অভিযুক্ত ৩৬ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে ভৈরব থানা পুলিশ। এ নিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরও পড়ুন: মেঝেতে পড়েছিল স্ত্রীর মরদেহ, আড়ায় ঝুলছিল স্বামী


র‍্যাব জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ঘোড়াকান্দা এলাকায় মাদক মামলায় রাসেল নামে এক আসামিকে গ্রেপ্তার করে ভৈরব থানার এএসআই আ. করিম ও এএসআই রেজাউল করিম। তাদের পাশের একটি গ্যারেজে নিয়ে নাম ঠিকানা যাচাই করার সময় ২০ থেকে ২৫ জনের একটি দুর্বৃত্ত দল তাদের ওপর হামলা করে।  তাদের দা দিয়ে কুপিয়ে আহত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৩ ডিসেম্বর এএসআই রেজাউল করিম ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url