পাকিস্তানে করোনায় মৃত্যুর হার বেশি কেন?
December 20, 2021 at 06:27AM
from somoynews.tv | RSS Feed
করোনাভাইরাস এশীয়দের জন্য কম প্রাণঘাতী বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করলেও বৈশ্বিক উপাত্ত বলছে, রোগটিতে পাকিস্তানে মৃত্যুর হার অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশি।
দেশটির কোভিড-১৯ বিষয়ক বৈজ্ঞানিক টাস্কফোর্সের সদস্য জাভেদ আকরামের মতে, সংক্রমণ থেকে না, করোনাভাইরাস উদ্ভূত বিভিন্ন জটিলতার কারণে লোকজন হাসপাতালে যাওয়ায় বহু পাকিস্তানির মৃত্যু হয়েছে।-খবর ডন অনলাইনের
অতিরিক্ত সংখ্যক মৃত্যুর জন্য তিনি নাজুক স্বাস্থ্য ও ডায়াগনস্টিক স্থাপনাকেও দায়ী করেছেন।
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর হার দুই দশমিক ২৪ শতাংশ। বিশ্বে যেটা এক দশমিক ৯৭ শতাংশ।
এনসিওসির নথিতে জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে ২৮ হাজার ৮৭০ জনের মৃত্যু হয়েছে মহামারিতে। তাদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ, আর ৩৯ শতাংশ নারী।
করোনায় পাকিস্তানে সবচেয়ে কমবয়সী মৃত্যু হয়েছে দুমাস বয়সী শিশুর। আর সর্বোচ্চ ১০০ বছরের বেশী বয়সীর মৃত্যু হয়েছে। আর মধ্যবর্তী মৃত্যুর বয়স ৬২ বছর।
দেশটিতে করোনায় ১৭২ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৩ জন চিকিৎসক—একজন চিকিৎসাবিদ্যার শিক্ষার্থী, চারজন নার্স ও ৬৪ জন প্যারামেডিকেলকর্মী।
আরও পড়ুন: প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর স্থগিতের কারণ জানা গেল
বৈশ্বিক মৃত্যুর হারের চেয়ে পাকিস্তানে বেশি প্রাণহানির কথা স্বীকার করে ডা. আকরাম বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর লোকজন হাসপাতালে যাননি। কিন্তু যখন তাদের শরীরে বিভিন্ন জটিলতা দেখা গেছে, তখন তারা হাসপাতালে গেছেন চিকিৎসা নিতে।
পাকিস্তানে অত্যাধুনিক চিকিৎসা ও রোগনির্ণয় ব্যবস্থা না থাকার কথাও স্বীকার করেন তিনি। এই চিকিৎসক বলেন, এখানে বিবিড় পরিচর্যা ইউনিটে ব্যাপক চাপ ছিল। আইসিইউ সংখ্যার চেয়ে অতিরিক্ত রোগী থাকায় মৃত্যুর হার বেড়েছে।