পোশাকখাতের উন্নয়নের জন্য সম্মাননা পেল বিজিএমইএ
December 05, 2021 at 05:14AM
from somoynews.tv | RSS Feed
পোশাক ও বস্ত্র শিল্পে অবদান রাখার জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) ঢাকায় জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের হাতে সম্মাননা (ক্রেস্ট) তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করছে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ ব্যাপকভাবে শিল্পখাতের উপর নির্ভর করবে, যেখানে পোশাক শিল্প মুখ্য ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: পোশাককর্মীদের সুরক্ষায় বিজিএমইএ’র সঙ্গে কাজ করবে ব্র্যাক
ফারুক হাসান বলেন, বিজিএমইএ বাংলাদেশের পোশাকখাতের সব সম্ভাবনা কাজে লাগাতে উপায় খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। শিল্পটি ক্রমবর্ধমাণ পণ্যের ধরন বিস্তৃতকরণ, বিশেষ করে উচ্চ মূল্য সংযোজন এবং নন-কটন পোশাক, বাজার বৈচিত্র্যকরণ, দক্ষতা অর্জন ও দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত উন্নয়ন এবং পণ্য উন্নয়ন ও অপ্টিমাইজেশন প্রক্রিয়ায় উদ্ভাবনের দিকে মনোযোগ বাড়াচ্ছে বলেও জানান তিনি।
]]>