চবির রেলক্রসিংয়ে কাটা পড়ল যুবকের দুই পা


December 05, 2021 at 05:22AM
from somoynews.tv | RSS Feed

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেইট সংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছে সোলায়মান (২৫) নামে এক যুবক।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম শহর থেকে নাজিরহাটগামী ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক।


স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় পৌঁছালে থামার জন্য প্রস্তুত হয়। এর একটু আগেই ট্রেন থেকে পড়ে যায় ওই যুবক। এসময় তার দুই পা কাটা পড়ে।
 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় নাজিরহাটগামী ট্রেনে এক যুবকের পা কাটা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ২
 

এর আগে আজ শনিবার সকালে নগরীর খুলশীর ঝাউতলায় ক্রসিংয়ে ট্রেন বাস-অটোরিকশা ত্রিমুখী সংর্ঘষে তিনজনের মৃত্যু হয়েছে।
 

এছাড়া গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ৩ টার দিকে মুরাদপুরের পাশে তালতলা এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারান এক মহিলা। পরে রাতে তার মৃত্যু হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url