রামুতে অপহৃত চার শিক্ষার্থীর তিনজন উদ্ধার


December 11, 2021
from JUGANTOR

রামুতে অপহৃত চার শিক্ষার্থীর তিনজন উদ্ধার

রামুতে অপহৃত চার শিক্ষার্থীর তিনজন উদ্ধার

খবর

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের রামু থেকে রোহিঙ্গা কর্তৃক অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে তিনজনকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড় থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধাররা হলো- কায়সার হামিদ, মিজানুর রহমান নয়ন ও জাহিদুল ইসলাম মামুন।

এপিবিএন ১৬-এর অধিনায়ক নাইমুল হক বলেন, ছাত্রদের উদ্ধার অভিযানে নামার আগে আমরা তিন রোহিঙ্গাকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করি। পরে তাদের দেয়া তথ্যে পাহাড়ে যৌথ অভিযান শুরু করি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম চৌধুরী বলেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। আশা করছি দ্রুত অন্যজনকে উদ্ধার করা সম্ভব হবে। গত বুধবার রাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলা পাড়া এলাকার ওই শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন স্বজনরা। সেন্ট মার্টিন দ্বীপ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুই রোহিঙ্গা চার স্কুলছাত্রকে সন্ত্রাসী চক্রের হাতে তুলে দিয়েছিলেন বলে অপহৃতদের স্বজনরা জানিয়েছেন।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url