রায়গঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যা

December 11, 2021
from JUGANTOR

রায়গঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যা
খবর
সিরাজগঞ্জ প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক কলহের জেরে শিরিন আক্তার (৩৫) নামে এক নারী তার স্বামী শরিফুল ইসলাম শামীমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার হোরগাতি এলাকায় এ ঘটনা ঘটে। শরিফুল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে স্ত্রী শিরিন আক্তার পলাতক।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকারিয়া হোসেন আরও জানান, সকালে বাজার করে বাড়িতে ফেরার পর স্ত্রী শিরিনের সঙ্গে শামীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিরিন তার স্বামীকে মাথার পেছনে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।