চুরির ঘটনা জানাতে গিয়ে পুলিশের ফোনই চুরি!
December 10, 2021 at 04:51AM
from somoynews.tv | RSS Feed
চুরির ঘটনার সংবাদ সম্মেলনে ব্রিফিং করতে গিয়ে চুরি হয়েছে রাজধানীর মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এমএম মাঈনুল ইসলামের মোবাইল ফোন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কাফরুল থানার ভেতরে ঘটেছে এ কাণ্ড!
তবে সাংবাদিকদের এই বলে বিদায় করা হয় যে মোবাইল পাওয়া গেছে। যদিও আধাঘণ্টা পর গিয়ে দেখা যায়, সিসি ক্যামেরায় চলছে মোবাইল চোর শনাক্তের কাজ!
তখন সময় সংবাদের এই প্রতিবেদককে তারা আবারও বলেন, মোবাইলটি পাওয়া গেছে।
তাহলে এখন আবারও সিসি টিভি ক্যামেরা ঘাঁটার কারণের ব্যাখ্যা দিতে পারেননি মিরপুরের কাফরুল থানার দায়িত্বপ্রাপ্ত কেউ।
সম্প্রতি মহাখালি ডিওএইচএস এ একটি প্রতিষ্ঠানে ৩৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কাফরুল থানা পুলিশ দ্রুত চোরকে গাইবান্ধা থেকে আটক করতে সক্ষম হয়।
টাকাসহ আটক চোর ধরার খবর জানাতে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ৩টায় কাফরুল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে কাফরুল থানা পুলিশ।
আরও পড়ুন: স্বামীবাগে অভিযান চালিয়ে ৫ যুবক আটক
সহকারী পুলিশ কমিশনার এমএম মাঈনুল ইসলাম বলেন, ওই অফিসে প্রায় ১৫ বছর যাবত পিয়ন হিসেবে কাজ করছিলেন। পরবর্তীকালে তথ্য প্রযুক্তির সহায়তায় নিশ্চিত হই যে এ ঘটনার সঙ্গে তিনি জড়িত। জামালপুর, বগুড়া ও সিরাজগঞ্জে অভিযান পরিচালনা করি। সবশেষ তার লোকেশন পাই গাইবান্ধায়। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) তাকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করি।
সেই সংবাদ সম্মেলনে ব্রিফ করেন মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার এমএম মাঈনুল ইসলাম। ওসির রুমে তিনি ব্রিফিং শেষে বেরিয়ে যাবার মুহূর্তে দেখতে পান তার মোবাইল ফোনটি খোয়া গেছে।
এ সময় থানার সব কর্মকর্তাসহ সাংবাদিকরাও সিসি টিভির মনিটর পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে তারা বলেন মোবাইল পাওয়া গেছে।