শহীদ আফ্রিদির শেষ পিএসএল


December 09, 2021 at 10:52PM
from JUGANTOR

শহীদ আফ্রিদির শেষ পিএসএল

শহীদ আফ্রিদির শেষ পিএসএল

খেলা

স্পোর্টস ডেস্ক

শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকবছর হয়ে গেল। তবে এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে বেড়ান এই অলরাউন্ডার। পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার অবশেষে চিরতরে ব্যাট-প্যাড তুলে রাখতে চলেছেন। 

আসন্ন পাকিস্তান সুপার লিগই আফ্রিদির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। তার পরেই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। 

বৃহস্পতিবার পিসিবির এক বিবৃতিতে জানায়,  ক্রিকেট ক্যারিয়ারের শেষ পিএসএল মৌসুমে অলরাউন্ডার শহীদ আফ্রিদি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন। আফ্রিদির সঙ্গে কোয়েট্টা দলে ভিড়িয়েছে ইফতিখার আহমেদ ও ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সকে।

শহীদ আফ্রিদি গত বছর মুলতান সুলতানের হয়ে পিএসএল মাতান। সেই টুর্নামেন্ট শেষে তিনি নিজের শেষ আসরে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেন। এবং তা-ই হলো। বিদায়ী পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন শহীদ আফ্রিদি। 

পাকিস্তানের ইফতিখার আহমেদ আসন্ন মৌসুমের জন্য ইসলামাবাদ ইউনাইটেড থেকে কোয়েটায় যোগ দিয়েছেন। তিনি উইকেটরক্ষক ব্যাটার আজম খানের সাথে দল বদল করেছেন, যিনি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স থেকে ইসলামাবাদ ইউনাইটেডে চলে যান।

সপ্তম পিএসএল আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১২ই ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিটি দলই শেষ ইভেন্ট থেকে সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রেখে ড্রাফটে আসবে।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url