অফিসের বারান্দায় সমাজসেবা অধিদপ্তরের র্যালি!
December 04, 2021 at 04:57AM
from somoynews.tv | RSS Feed
‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্যে পাবনায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস। তবে অফিস করিডোরের (বারান্দা) মধ্যে র্যালি করায় প্রতিবন্ধীদের সঙ্গে তামাশা করা হয়েছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তাদের। এতে তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে পাবনা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ে র্যালি, আলোচনা সভা, হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ফারজানা তাজ, সমাজসেবা কর্মকর্তা গোলাম সরোয়ার, প্রবেশন কর্মকর্তা পল্লব ইবনে শায়েখ, প্রতিবন্ধী সরোয়ার হোসেন, আসাদুল হক প্রমুখ।
সিআরপি, এফডিসিও, মানুষের জন্য ফাউন্ডেশন, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচিতে অংশ নেয়।
বিষয়টি নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়া বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, পাবনা জেলা সমাজসেবা কার্যালয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নিজস্ব ভবনের তৃতীয় তলায় অবস্থিত। এই অফিসে কর্মরত কর্মকর্তারা নামে মাত্র অনুষ্ঠান করার জন্য শুধুমাত্র ফটোসেশন করেন। তারা এই দিবসে র্যালি করার নামে অফিসের করিডোরে ব্যানার নিয়ে দাড়িয়ে শুধুই ফটোসেশন করেন। বিষয়টি খুবই লজ্জার ও ঘৃণার।
উপস্থিত দুই একজন সংবাদকর্মী এ ধরনের ফটোসেশনের নামে তামাশার বিরোধিতা করলেও তারা তা কর্ণপাত করেন নাই। তারা জানান, শুধুমাত্র অলসতার কারণেই তৃতীয় তলা থেকে নামেন নাই।
আরও পড়ুন: সাবেক স্ত্রীর নগ্ন ভিডিও ভাইরাল করায় যুবকের কারাদণ্ড
পাবনা জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. রাশেদুল কবীর বলেন, এই র্যালি আমাদের নয়, এটি সুইড বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান এনেছিল তাই। তারা জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে ছবি তুলতে চাইলে সেখানেই দাঁড়িয়ে পড়েন। এটি প্রতিবন্ধীদের সঙ্গে তামাশা কিনা জানতে চাইলে কোনোপ্রকার সদুত্তর মেলেনি।
খন্দকার গোলাম সরোয়ার বলেন, ওটা আসলে র্যালি না, সীমিত পরিসরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার একটি ছবি তোলার পোজ মাত্র। আমরা শুধু আলোচনা সভা ও কয়েকটা হুইল চেয়ার ও ক্র্যাচ দেওয়া হয়। তবে একইস্থানে হয়েছে যেহেতু, সেখানে অস্বীকার করারও উপায় নেই। তবে প্রতিবন্ধীদের সাথে তামাশা করা হয়েছে কিনা জানতে চাইলে তারা বলে, ‘বিষয়টি তামাশা নয়।’