বোমা আতঙ্কে ঢাকায় মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ


December 02, 2021 at 05:06AM
from somoynews.tv | RSS Feed

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এসময় ফ্লাইটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ১৯৬ ফ্লাইটটি বুধবার (১ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে, ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে পাইলটের দক্ষতায় প্রাণে বাঁচলেন বিমানের ৪৭ আরোহী 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।

বিমানবন্দরে বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url