স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৮ ডিসেম্বর শোভাযাত্রা করবে আ.লীগ


December 02, 2021 at 05:12AM
from somoynews.tv | RSS Feed

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। শোভাযাত্রা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এছাড়াও মাসব্যাপী কর্মসূচি পালন করবে দলটি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (১ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং সংসদ সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের  এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে মোকাবিলা করা হবে। বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আন্দোলনের পাঁয়তারা করছে জানিয়ে তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে তাদের উদ্বেগ নেই। তারা এ ঘটনাকে আন্দোলনের ইস্যু করতে চায়। বিএনপি ছাত্র আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক আন্দোলনে বাতাস দিচ্ছে। তারা আইনের শাসন মানে না,  বিচার মানে না।

আরও পড়ুন: ‘মুক্তিযোদ্ধারা স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে গিয়েছিল’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, অতীতে বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।

এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url