প্রধান শিক্ষকের ফেসবুকে নারী সহকর্মীর আপত্তিকর ছবি! (ভিডিও)


December 10, 2021 at 11:54PM
from JUGANTOR

প্রধান শিক্ষকের ফেসবুকে নারী সহকর্মীর আপত্তিকর ছবি! (ভিডিও)

প্রধান শিক্ষকের ফেসবুকে নারী সহকর্মীর আপত্তিকর ছবি! (ভিডিও)

সারাদেশ

কিশোরগঞ্জ ব্যুরো

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের ফেসবুক আইডি থেকে এক নারী সহকর্মীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এ ঘটনায় ওই শিক্ষকের বিচার ও বহিষ্কার দাবিতে বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার মির্জাপুর বাজারে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর শহীদ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের ফেসবুক আইডির ‘মাই ডে’ থেকে এক নারী সহকর্মীর অন্তরঙ্গ ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার মির্জাপুর বাজারে ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচারসহ বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।

এলাকাবাসীর অভিযোগ, একজন সহকারী শিক্ষিকার সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার ছবি প্রধান শিক্ষক জালাল উদ্দিনের নিজের ফেসবুক আইডি থেকে ভাইরাল হয়। এ ঘটনায়  বিদ্যালয়ের মান-মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।

এলাকাবাসী আরও দাবি করেন, এর আগেও প্রধান শিক্ষক জালাল উদ্দিন বিভিন্ন অপকর্ম করে পার পেয়ে গেছেন।

এ বিষয়ে কথা বলতে মির্জাপুর শহীদ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি রায়হান উদ্দীন আকন্দের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার রিং করেও সংযোগ পাওয়া যায়নি।

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, আমার বদনাম করতে আমার ফেসবুক আইডি হ্যাক করে এই কাজ করেছে একটি দুষ্ট চক্র।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি বলেন, মির্জাপুর শহীদ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে মর্মে থানায় কোনো অভিযোগ করেননি।

তিনি আরও জানান, শুনেছি মির্জাপুর বাজারে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url