ফিনল্যান্ডে মহান বিজয় দিবস উদযাপন


December 17, 2021 at 11:49PM
from jagonews24.com | rss Feed

গৌরবোজ্জ্বল ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে দুর্যোগের এই ক্রান্তিকালেও স্বাস্থ্যবিধি মেনে এক বিজয় মিলনমেলার আয়োজন করা হয়।

দেশটি রাজধানী হেলসিংকির এক সম্ভ্রান্ত রেস্তোরাঁয় ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পলাশ কামালীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পীর সঞ্চালনায় বিজয় রজতজয়ন্তী এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়।

সভার শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
পরে জাতীয় চার নেতাসহ ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বাধীনতাযুদ্ধে ২ লাখ মা-বোনের সমভ্রম হারানোর প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

সভায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ফিনল্যান্ড আওয়ামী লীগ সদা জাগ্রত এবং সাম্প্রদায়িক যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে দমন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্র্যমুক্ত সাম্যভিত্তিক অসম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ফিনল্যান্ড আওয়ামী লীগ বিশেষ অবদান রাখবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

jagonews24.com

বিজয়ের মাসে পদ্মা সেতু দৃশ্যমান, মেট্রোরেল দৃশ্যমান হওয়াসহ উন্নয়ন কর্মকান্ড সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

স্বল্প পরিসরের এই সভায় ফিনল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ জনি, সাংগঠনিক সম্পাদক রাজু মালেক, রাজু সুফিয়ান, জিয়াউর রহমান জিয়া, কামাল হোসেন মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন বেগম, রোমেনা হুমায়ুন, রাসেল কাল, সুমন রহমান সালমান মাহবুবসহ আরও অনেকে বক্তব্য দেন।

প্রবাসে এবং দেশের সবার প্রতি ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষে থেকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়।

পলাশ কামালী, হেলসিংকি, ফিনল্যান্ড/এমআরএম/এমআরআর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url