জুয়ার আসর থেকে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার


December 12, 2021 at 10:24PM
from JUGANTOR

জুয়ার আসর থেকে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জুয়ার আসর থেকে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে জুয়ার আসর থেকে মো. মিজানুর রহমান (৫০) নামের এক যুবলীগ নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মো. মিজানুর রহমান সন্দ্বীপের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শনিবার মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন আপন নিবাস আবাসিক এলাকার ওসমান কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলো- মো. মনির (৩৮), শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৮), মো. নজরুল ইসলাম মজুমদার (৩২), মো. জামাল হোসেন (৪০) ও মো. আকতার হোসেন (৫২)।

মিজানুর রহমান সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। অভিযানে তাদের কাছ থেকে দুইটি তাসের বান্ডিল ও নগদ ৫৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানার এসআই মো. নুরুল আবছার বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা যুগান্তরকে বলেন, খুলশী থানাধীন একটি বাসায় জুয়ার আসর বসিয়েছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে আপন নিবাস আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মিজানুর রহমানও রয়েছেন। উদ্ধার করা হয়েছে জুয়ার সরঞ্জামসহ নগদ ৫৩ হাজার ৫০০ টাকা।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url