করোনা নেগেটিভ হওয়ার পর নিজ ঘরে ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ


December 05, 2021 at 11:39PM
from JUGANTOR

করোনা নেগেটিভ হওয়ার পর নিজ ঘরে ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ

করোনা নেগেটিভ হওয়ার পর নিজ ঘরে ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ

সারাদেশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ ঘরে একটি বেসরকারি ক্লিনিক মালিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি করোনা আক্রান্ত থেকে সেরে উঠেছিলেন।

রোববার দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে রোববার রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

মোরেলগঞ্জ সদর বাজারের রাইসা ক্লিনিক ও রাইসা মোটরসের স্বত্বাধিকারী মশিউর রহমান মুকুল (৫২) রোববার বেলা ১১টার পরে যে কোনো সময় তার নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ দুপুরের দিকে ওই কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করে। পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে দাবি করেছেন।

এ সম্পর্কে তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা বেগম বলেন, তার স্বামী (মুকুল) করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা নেগেটিভ হওয়ার পর তার মানসিক সমস্যা হয়। সে কারণেই আত্মহত্যা করেছেন।

মোরেলগঞ্জ থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© JUGANTOR.COM

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url