বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় ভাতিজার হাতে চাচা খুন
November 29, 2021 at 05:44AM
from somoynews.tv | RSS Feed
রাজশাহীতে আদালতে বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় চাচা নাজিম উদ্দিন শাহ পিন্টুকে (৪৮) নিজ হাতে কুপিয়ে খুন করেছে ভাতিজা নাসির উদ্দিন। রোববার (২৮ নভেম্বর) রাজশাহীর মোহনপুর উপজেলার সিন্দুরী গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় রক্তাক্ত হাসুয়াসহ নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত নাজিম উদ্দিন শাহ পিন্টু ওই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। এছাড়া অভিযুক্ত নাসির উদ্দিন তার ভাই নাজির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে সাক্ষ্য দেওয়ার জের ধরে রোববার সকালে চাচার পথ আগলে ধরে ভাতিজা। এসময় চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজার হাতে থাকা হাঁসুয়া দিয়ে চাচার ঘাড়ে কোপ বসায় ভাতিজা নাসির উদ্দিন। এতে গলাকেটে ঘটনাস্থলেই চাচা নাজিম উদ্দিন শাহ পিন্টুর মৃত্যু হয়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে নাসির উদ্দিনকে হাঁসুয়াসহ হাতেনাতে ধরে ফেলে।
পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরকে আটক করে। এসময় আলামত হিসেবে রক্তাক্ত হাঁসুয়াটিও জব্দ করে পুলিশ।
আরও পড়ুন: নরসিংদীতে নির্বাচনী সহিংসতা, গুলিতে নিহত ১
স্থানীয়রা জানান, চাচা নাজিম উদ্দিনের সঙ্গে নাসিরদের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকেই পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। এজন্য তারা পাশাপাশি বসবাস করলেও কেউ কারো সঙ্গে কথা বলতো না।
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মূলহোতা নাসির উদ্দিনকে হাঁসুয়াসহ আটক করা হয়েছে।
তিনি জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
]]>