আমিরাতে বিবাহবহির্ভূত সম্পর্কে অপরাধ থাকছে না
November 29, 2021 at 06:04AM
from somoynews.tv | RSS Feed
সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে দেশটির দণ্ডবিধিতে সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। যা আগামী জানুয়ারিতেই কার্যকর হতে যাচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) আমিরাত এমন খবর দিয়েছে।
উপসাগরীয় দেশটিতে নতুন আইনে বিবাহপূর্ব যৌন সম্পর্ক ও মদ পানকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। ২০২০ সালের নভেম্বরে কথিত সম্মান রক্ষার্থে হত্যা বা অনার কিলিং মোকাবিলায় নমনীয়তা দেখানোর ধারাও বাতিল করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা ডব্লিউএএমের খবর বলছে, চলতি বছরে আমিরাতের ৪০টি আইনের পরিবর্তন আনা হয়েছে।
তবে কোন পরিবর্তনগুলো—যা বাণিজ্যিক কোম্পানি, ব্যবসা, কপিরাইট, আবাসন, মাদকসহ বিভিন্ন সামাজিক ইস্যু সংশ্লিষ্ট—নতুন এবং কোনগুলো নিয়ে এর আগে আলোচনা হয়েছে, তা এখনো পরিষ্কার হওয়া সম্ভব হয়নি।
সরকারি ঘোষণায় নতুন একটি পরিবর্তনের কথা জানা গেছে। তা হলো—কেন্দ্রীয় অপরাধ ও সাজা আইনের অনুমোদন। নারী, গৃহকর্মী ও জননিরাপত্তা সুরক্ষার পরিকল্পনা থেকে সাজানো হয়েছে আইনটি। ২০২২ সালের ২ জানুয়ারি থেকে যা কার্যকর করা হবে।
রক্ষণশীল সৌদি আরব যখন বিদেশি বিনিয়োগ ও মেধা টানতে নিজেকে খুলে দিচ্ছে, তখন প্রতিযোগিতায় এগিয়ে থাকতে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতও তার আইনি ব্যবস্থায় বড় ধরনের বদলের ঘোষণা দিয়েছে।
দেশটিতে বিবাহপূর্ব যৌনসম্পর্কের অনুমোদন আগে না থাকলেও শনিবারের আইনে তা পরিষ্কার করে দেওয়া দেওয়া হয়েছে। অর্থাৎ আমিরাতে বিয়ে করার আগে যৌন সম্পর্ক স্থাপন ও সন্তান নেওয়ায় আর কোনো বাধা থাকল না।
আরও পড়ুন: ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের কর্মকর্তা
বিবৃতিতে বলা হয়, গাঁটছড়া না বেঁধে কোনো জুটি সন্তান গর্ভধারণ করলে তাদের বিয়ে করতে হবে কিংবা এককভাবে বা যৌথভাবে শিশুটিকে স্বীকৃতি দিতে হবে। অন্য কোনো দেশের নাগরিক হলে, সেই দেশের আইন অনুসারে জুটিকে তাদের পরিচয়পত্র ও ভ্রমণ নথি জমা দিতে হবে।
বাবা-মা যদি সন্তানকে স্বীকৃতি ও দেখভাল না করেন, তবে ফৌজদারি আইনে দুবছরের সাজা দেওয়া হবে। মেধাবীদের টানতে ও ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরি করতে সম্প্রতি আরব আমিরাতের আইনে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। যাতে দীর্ঘ সময়ের ভিসা দেওয়ার সুযোগ রয়েছে।
]]>