সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


November 23, 2021 at 05:35AM
from somoynews.tv | RSS Feed

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মান্নারগাও গ্রামে নান্টু দাসের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো- জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কানাই দাসের পুত্র চয়ন দাস (৭) ও মান্নারগাও গ্রামের নান্টু দাসে পুত্র নিরব দাস (৫)।
 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, ১৫ দিন আগে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের চয়ন দাস তার মায়ের সঙ্গে খালার বাড়ি মান্নারগাও গ্রামে বেড়াতে আসে। আজ সোমবার (২২ নভেম্বর) বিকেলে দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে তারা বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়।

আরও পড়ুন: মাদ্রাসার জন্য আদায় করতে গিয়ে দুই এতিম শিক্ষার্থীর প্রাণহানি
 

পরে অনেক খুঁজাখুজির পর রাতে বাড়ির পাশে পুকুরের তলদেশ থেকে দুই শিশুকে উদ্ধার করে আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
 

দোয়ারাবাজার থানা পুলিশ নিহত শিশুদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, খেলাধূলার এক পর্যায়ে দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। তারা পরস্পরের খালাতো ভাই হয়।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url