সীমান্ত ব্যাংক ও মেটলাইফ’র মধ্যে চুক্তি স্বাক্ষর

November 23, 2021 at 10:34PM
from JUGANTOR

সীমান্ত ব্যাংক ও মেটলাইফ’র মধ্যে চুক্তি স্বাক্ষর
কর্পোরেট নিউজ
সংবাদ বিজ্ঞপ্তিসীমান্ত ব্যাংক লি. এবং মেটলাইফ বাংলাদেশের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় সীমান্ত ব্যাংকের ক্রেডিটকার্ড হোল্ডাররা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং স্বাভাবিক মৃত্যু- এই তিনটি ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ পাবেন।
মুখলেসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সীমান্ত ব্যাংক লি. এবং জাফর সাদেক চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার, মেটলাইফ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে উন্নত গ্রাহক সেবা এবং নতুন নতুন ভ্যালু এডিশনের উপর গুরুত্বারোপ করেন।