জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর


August 05, 2023 at 06:00AM
from somoynews.tv | RSS Feed

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে উপজেলার রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ উপজেলার রহমতপুর গ্রামের আজাহারের স্ত্রী দেলোয়ারা বেগম (৬০)।


স্থানীয়রা জানান, দুপুরে নদীতে মাছ ধরার জন্য গ্রামের কয়েকজন যুবক একটি বাড়ির ভিতর থেকে অবৈধভাবে বিদ্যুতের তার টেনে নিয়ে আসেন। এ সময় ওই গৃহবধূ নদীর পাড় থেকে ছাগাল নিয়ে ফেরার পথে ওই তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন।


আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু


পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url