বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অবস্থান, পলাতক প্রেমিক


August 09, 2023 at 08:31AM
from somoynews.tv | RSS Feed

নরসিংদীর পলাশে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিক বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেন শারমিন বেগম।


পরে জনপ্রতিনিধিদের আশ্বাসে নিজ বাড়িতে ফিরে যান প্রেমিকা।


এ ঘটনার পর থেকে প্রেমিক বাবুল মিয়া পলাতক রয়েছেন।


আরও পড়ুন: প্রেমিকার অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়ানোয় যুবক কারাগারে


বিষয়টি নিশ্চিত করেছেন চরসিন্দুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য ফাতেমা বেগম দিপা।


শারমিন বেগম জানান, সুলতানপুর গ্রামের সাদুর মিয়ার ছেলে বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে তাকে বিয়ের কথা বললে বাবুল বিয়ে করতে আপত্তি জানান। বাধ্য হয়ে বিয়ের দাবিতে বাবুল মিয়ার বাড়িতে অবস্থান নেন তিনি।


আরও পড়ুন: দুই তরুণীর এক প্রেমিক: একজন অনশনে, অন্যজন ফাঁসিতে


পলাশ উপজেলার চরসিন্দুর ইউপি সদস্য ফাতেমা বেগম দিপা জানান, খবর পেয়ে ওই নারীকে বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। শুনেছি ওই নারীর পূর্বে একটি সংসার ছিল। সেখানে তার এগারো বছরের একটি ছেলে সন্তানও রয়েছে। অভিযুক্ত বাবুল তার সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক করলে তার আগের সংসার ভেঙে যায়। ইউনিয়ন অফিসে বসে এই সমস্যার সমাধান করা হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url