দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগের দিনক্ষণ চূড়ান্ত


August 16, 2023 at 08:53AM
from somoynews.tv | RSS Feed

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-এর দ্বিতীয় আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ২০২৪ সালের ১০ জানুয়ারি মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি।

প্রথম আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেইপ উদ্বোধনী দিন মাঠে নামবে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বেশি গুরুত্ব দেয়ার কারণে তারকা ক্রিকেটারদের নিউজিল্যান্ড পাঠাবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। এসএ২০ চলাকালীন নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।


আগামী ২৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে যে ক্রিকেটাররা দল পাবে না, তাদের নিয়েই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল গোছাবে প্রোটিয়ারা।


আরও পড়ুন: প্রথমবার জাতীয় দলে 'বেবি এবি' 


ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সিইও ফোলেতোসি মোসেকি বলেন, ‘এসএ২০ খেলা ক্রিকেটাররা নিউজিল্যান্ড সফরে যাবেন না। এটি সিএসএ-এর (ক্রিকেট সাউথ আফ্রিকা) নির্দেশ। আমাদের পরিকল্পনা সঠিক পথেই আছে। নিলাম আমাদের জন্য পরবর্তী মাইলফলক হতে যাচ্ছে এবং এরপর ক্রিকেটারদের পাওয়া না পাওয়া নিয়ে ধারণা পাবেন কোচ।‘


আইপিএলের মতো আগামী আসরে তিনটি প্লে-অফ ম্যাচ খেলা হবে এসএ২০-তে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। একটি হোম এবং একটি অ্যাওয়ে ম্যাচ।    

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url