হিলিতে ৯ দিন পর দ্বিগুণ শুল্কে জিরা খালাস শুরু

August 04, 2023 at 07:04AM
from somoynews.tv | RSS Feed
নয়দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে জিরা খালাস শুরু করেছেন আমদানিকারকরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল থেকে দ্বিগুণ শুল্কে খালাস কার্যক্রম শুরু হয়।
এর আগে গত ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জিরার শুল্কায়ন মূল্য প্রতি মেট্রিক টনে এক হাজার ৮৫০ মার্কিন ডলার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলার নির্ধারণ করে। এতে বন্দর থেকে জিরা খালাস বন্দ রাখেন ব্যবসায়ীরা। তবে নয়দিন পর বৃহস্পতিবার বিকেল থেকে জিরা খালাস শুরু করেন তারা।
জিরা আমদানিকারকের প্রতিনিধি আবু হায়াৎ সেরেগুল বলেন, ‘আগে এক হাজার ৮৫০ ডলারে শুল্কায়ন করলে প্রতি মেট্রিক টন জিরার শুল্ক দিতে হতো এক লাখ ২০ হাজার টাকা। অথচ এখন ৩ হাজার ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করায় শুল্ক দিতে হচ্ছে প্রতি মেট্রিক টনে ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।’

হিলি পানামা পোর্ট লিং লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রতিনিয়ত জিরা আমদানি হচ্ছে। প্রতিদিন ৮ থেকে ১০ গাড়ি আমদানি হলেও কোনো কোনো দিন ১৫ গাড়ি পর্যন্ত আমদানি হচ্ছে জিরা। শুধু বৃহস্পতিবার দুই গাড়িতে ৬০ মেট্রিক টন জিরা আমদানি হয়েছে।’
আরও পড়ুন: এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ২৬ কোটি ডলার দেবে এডিবি
তিনি আরও বলেন,
বৃহস্পতিবার পর্যন্ত হিলি স্থলবন্দরের ওয়্যার হাউজে ভারতীয় ৫৭ ট্রাক জিরা আনলোড করে রাখে ব্যবসায়ীরা। তবে নয়দিন পর এদিনই বন্দর থেকে জিরা খালাস কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: ল্যাপটপ-ডেস্কটপ আমদানিতে বিধি-নিষেধ দিলো ভারত
হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি স্বাভাবিক থাকলেও গত ২৫ জুলাই থেকে কোনো জিরা খালাস হয়নি বন্দর থেকে বা কোনো সিএন্ডএফ এজেন্ট আমদানিকারকের পক্ষে বিল অফ এন্ট্রি দাখিলও করেনি। তবে নয়দিন পর বৃহস্পতিবার তিনটি বিল অফ এন্ট্রির মাধ্যমে ৯০ মেট্রিক টন জিরা বন্দর থেকে খালাস হয়েছে।’
]]>