ফিটনেস টেস্ট নিয়ে কাজ করেছেন তাসকিন-ফিজরা


August 03, 2023 at 06:29AM
from somoynews.tv | RSS Feed

তৃতীয় দিনের মতো হলো ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বুধবার (২ আগস্ট) পেসারদের নিয়ে কাজ করেছেন ট্রেইনাররা। তাসকিন, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেনরা সময় দিয়েছেন জিমে। আগামীকাল ক্রিকেটারদের ইয়োইয়ো টেস্ট হওয়ার কথা রয়েছে।

এক পশলা বৃষ্টিতে প্রকৃতিতে স্বস্ত্বি ফিরেছে। তবে কিছুটা বেঘাত ঘঠেছে ক্রিকেটারদের ফিটনেস ট্রেইনিংয়ে। এশিয়া কাপ এবং বিশ্বকাপ সামনে রেখে মূল ক্যাম্প শুরুর আগে তৃতীয় দিনের মতো হলো টাইগারদের ফিটনেস টেস্ট। বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ের কিছুটা পরে আসতে হয়েছে ক্রিকেটারদের।


তবে সব ছাপিয়ে দিনটা কেটেছে তামিম ইকবাল ইস্যুতে চাপা উত্তেজনা সঙ্গী করে। চিকিৎসা শেষে দেশে ফিরে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসার কথা বাঁহাতি ব্যাটারের। তবে এখনও এ ব্যাপারে কোনো সঠিক সিদ্ধান্তে আসেনি। কবে, কখন তামিমের সঙ্গে সভা করবে বোর্ড, সে ব্যাপারেও আসেনি কোনো সিদ্ধান্ত।


আরও পড়ুন: 'তামিম' অনিশ্চয়তায় ঝুলে আছে এশিয়া কাপের দল!


তামিম ইকবাল ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দল ঘোষণা করতে পারছে না বোর্ড। জানা গেছে, এশিয়া কাপে খেলার জন্য অপারেশন না করে ইনজেকশন নিয়েছেন তামিম। যদি তিনি খেলেনই, তবে অধিনায়কত্ব নিয়ে এতো ধোঁয়াশা কেন? বিসিবি সভাপতি আগেই বলেছেন তামিম খেলতে পারলে দলের অধিনায়কত্ব থাকবে তার হাতে। তবে সব ধোঁয়াশার সমাধান হবে বিসিবি তামিম ইস্যুতে বৈঠকের পর।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url