বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

August 05, 2023 at 07:04AM
from somoynews.tv | RSS Feed
গাজীপুরের কালিয়াকৈরে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে মো. রাইম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ছোট লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মো. রাইম হোসেন উপজেলার লতিফপুর এলাকার পধিডাঙ্গা বিলে লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে ছোট লতিফপুর এলাকার ফারুক হোসেনের ছেলে।
কালিয়াকৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুস কদ্দুস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু, উত্তাল বিশ্ববিদ্যালয়
এলাকাবাসী ও স্বজনরা জানান, পাঁচ-ছয়জন বন্ধুসহ রাইম পধিডাঙ্গা বিলে নৌকা নিয়ে ঘুরতে যায়। পরে সাঁতার না জানায় রাইমকে নৌকায় রেখে অন্য বন্ধুরা গোসল করতে বিলে নামে। এক পর্যায়ে কখন যে রাইম নৌকা থেকে পানিতে ডুবে যায় সেই বিষয়টি বন্ধুরা খেয়াল করেনি। হঠাৎ করে বন্ধুরা নৌকার দিকে তাকালে দেখতে পায় রাইম নেই।
পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে আর পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেল ৩টার দিকে পুকুরে রাইমকে ভাসতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।