তুরস্কে সুইডিশ দূতাবাসের বাইরে গোলাগুলি, আহত ১

August 02, 2023 at 06:24AM
from somoynews.tv | RSS Feed
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
স্থানীয় গভর্নরের কার্যালয় এক বিবৃতিকে জানিয়েছে, মঙ্গলবার (১ আগস্ট) স্থানীয় সময় রাতে ইজমিরের কোনাক জেলায় সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে একজন সশস্ত্র ব্যক্তি এই হামলা চালিয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারকারী টিআরটি জানিয়েছে, বন্দুক হামলাটি হয়েছে কনস্যুলেটের বাইরে। এ ঘটনায় একজন নারী কর্মকর্তা আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ওই নারী দূতাবাসের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ইরাকে তুরস্কের ড্রোন হামলায় নিহত ৪
গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, এরই মধ্যে তুর্কি কর্তৃপক্ষ বন্দুকসহ হামলাকারীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
]]>