হৃদয়ের ফিফটির দিনে জয় পেল জাফনা কিংস


July 31, 2023 at 06:10AM
from somoynews.tv | RSS Feed

প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে চমক দেখিয়েছেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেকেই ফিফটির দেখা পেয়েছেন এ টাইগার ব্যাটার। হৃদয়ের ব্যাটের সঙ্গে হেসেছে জাফনা কিংসও। আসর শুরুর প্রথম ম্যাচেই জয় পেয়েছে তারা।

রোববার (৩০ জুলাই) ২১ রানের জয় পেয়েছে হৃদয়রা। জাফনার দেয়া ১৭৪ রান তাড়ায় নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে কলম্বো স্ট্রাইকার্স থেমেছে ১৫২ রানে।

 

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার নিরোশান ডিকভেলা একা লড়াই চালিয়ে গেলেও তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। ডিকভেলা ৩৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৫৮ রান করেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন চামিকা করুনারত্নে। বল হাতে কলম্বোর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান জাফনার তিন বোলার হার্দুস ভিলজন, বিজয়কান্ত ও দিলশান মাদুশাঙ্কা। ভিলজন ৩১ রান খরচায় ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন বিজয়কান্ত ও মাদুশাঙ্কা।

 

আরও পড়ুন: তাসকিনকে হালাল খাবারের ব্যবস্থা করে দিতেন রাজা

 

এর আগে ব্যাট হাতে জাফনাকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন হৃদয়। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় জাফনা। শুরুতেই দলকে দুর্দান্ত শুরু এনে দেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১১ বলে ২১ রান করেন তিনি। এরপর দলীয় ৪২ রানে নিশান মাদুশকা রান আউট হয়ে ফিরলে ব্যাটিংয়ে নামেন হৃদয়।

Towhid Hridoy top scored with a 39-ball 54, Colombo Strikers vs Jaffna Kings, LPL 2023, July 30, 2023
ফিফটি করে ব্যাট উঁচিয়ে ধরেছেন হৃদয়। ছবি: ক্রিকইনফো

ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বল ডট খেললেও ধীরে ধীরে ক্রিজের নিয়ন্ত্রণ নেন তিনি। উইকেটের এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রেখে দলের রান প্রবাহ ধরে রাখেন টাইগার ব্যাটার। দলের সংগ্রহ দেড়শ পার করে ইনিংসের ১৯তম ওভারে আউট হন তিনি।

 

আরও পড়ুন: লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব-তাওহীদ-শরিফুলের দলের সূচি

 

৩৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৪ রান আসে তার ব্যাট থেকে। পঞ্চম উইকেটে হৃদয়ের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ওয়েল্লালাগে। ২২ বলে ২৫ রান করেন তিনি। শেষদিকে থিসারা পেরেরা ৭ বলে ১৪ রান করেন। তাতে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় জাফনা। হৃদয়দের পরের ম্যাচ ১ আগস্ট ডাম্বুলা অরার বিপক্ষে।

 

 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url