উন্নত উৎপাদনশীলতার জন্য ট্যানারি বোর্ড গঠনের দাবি

July 25, 2023 at 05:03AM
from somoynews.tv | RSS Feed
ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২ হাজার ৫০০ টাকা নির্ধারণসহ চাকরির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ট্যানারি বোর্ড ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে ট্যানারি শ্রমিকদের সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লিউইউ)।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকদের সঙ্গে পরামর্শ সভায়’ এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।
তিনি বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের পর শ্রমিকরা কঠিন সময়ের মুখোমুখি হচ্ছেন। এই শিল্পটি এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
আরও পড়ুন: ট্রাক সংকটে নাটোরে নষ্ট হচ্ছে ৫ লাখ চামড়া
দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি আয়ের এই শিল্পকে বাঁচাতে সরকারের পাশাপাশি ট্যানারি মালিকদের বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানান টিডব্লিউইউ সভাপতি।
টিডব্লিউইউর সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, চামড়া শিল্প থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে মালিক এবং ট্যানারি শ্রমিকদের একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সঠিক কৌশলগত পরিকল্পনার অভাবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে মানসম্পন্ন পণ্য উৎপাদনের কারণে দেশের চামড়া শিল্প এখন হুমকির মুখে। চামড়া শিল্পে সামাজিক সম্মতি নিশ্চিত করা এবং এর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আর দেশের বিদ্যমান শ্রম আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যানারি শিল্পে শ্রমিকদের অধিকার সংক্রান্ত দাবি তুলে ধরে টিডব্লিউইউর নেতারা বলেন,
আমরা প্রায় পাঁচ বছর আগে থেকে চা বোর্ডের মতো ট্যানারি বোর্ড, ট্যানারি শ্রমিকদের প্রশিক্ষণ ইনস্টিটিউট, মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছি অথচ এখন পর্যন্ত এই সুপারিশ বাস্তবায়ন হয়নি।
টিডব্লিউইউর অন্যান্য দাবির মধ্যে রয়েছে-
১) ট্যানারি শ্রমিক ও সংশ্লিষ্টদের জন্য ৫০ শয্যার একটি হাসপাতাল স্থাপন করতে হবে।
২) মাতৃত্ব কল্যাণ সুবিধার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
৩) বর্জ্য ব্যবস্থাপনার পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
আরও পড়ুন: চামড়া খাতের রফতানি আয় কি ১২.৫ বিলিয়ন ডলারে নেয়া সম্ভব?
৪) পরিবেশবান্ধব ও আধুনিক চামড়ার শহর গড়ে তোলার জন্য সিইটিপির পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
৫) সামাজিক সম্মতি নিশ্চিত করা করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের (বিএলআরজেএফ) সভাপতি কাজী আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, সহ-সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
]]>