কিয়েভে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ

July 16, 2023 at 05:11AM
from somoynews.tv | RSS Feed
আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারর সফরসঙ্গী ছিলেন ফার্স্ট লেডি কিম কিওন হি। খবর সিএনএনের।
টুইটার বার্তায় এই সফরের বিষয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় জনগণের নিরাপত্তাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে।
রাশিয়ায় ইউক্রেনীয়দের নির্বাসন, তার দেয়া ১০ দফা শান্তি প্রস্তাব, বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন, খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার মতো বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি নবায়নে রাজি পুতিন: এরদোয়ান
দুই নেতার বৈঠকের আগে রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এই শহরটিতে রুশ বাহিনী ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে কিয়েভ।
সফরে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিনের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক। দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: আকস্মিক সফরে ইউক্রেনে কানাডার প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মিত্র দ. কোরিয়া অন্যতম অস্ত্র রফতানিকারক। এ কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার জন্য নতুন চাপের সম্মুখীন হয়েছে দেশটি। তবে উ. কোরিয়ার ওপর রাশিয়ার প্রভাব থেকে সতর্ক হয়ে মানবিক ও আর্থিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছে সিউল।
]]>