উখিয়ায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১


July 17, 2023 at 04:56AM
from somoynews.tv | RSS Feed

কক্সবাজারের উখিয়া থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মোহাম্মদ ওসমান (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

রোববার (১৬ জুলাই) সকালে উখিয়ার নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী।


আটক মোহাম্মদ ওসমান উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া গ্রামের সুলতান আহমেদের ছেলে।


র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় কিছু ব্যক্তি অস্ত্র-গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. ওসমানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার বসতঘরে কাঠের আলমারির উপরে ১টি প্লাস্টিকের বস্তায় অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা রয়েছে বলে জানায়। পরবর্তী সময়ে আটক ব্যক্তির ভাষ্যমতে, তার বসতঘর তল্লাশি করে ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’


আরও পড়ুন: নাফ নদীর প্যারাবন থেকে ১ লাখ পিস ইয়াবা জব্দ


তিনি আরও বলেন, ‘আটক অস্ত্র ব্যবসায়ী প্রাথমিকভাবে জানায়, সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিভিন্ন কৌশলে বিদেশি অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবা নিজ হেফাজতে রেখে দুষ্কৃতকারীদের কাছে বিক্রয় করে থাকে।’


উদ্ধার অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url