প্রচেষ্টা পরিবহনের বাস থেকে মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেফতার ৩


August 01, 2023 at 09:14AM
from somoynews.tv | RSS Feed

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে প্রচেষ্টা পরিবহনের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে। সোমবার (৩১ জুলাই) সকালে পৌর সদরের কাপুড়িয়া সদরদীর হেলপারের ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা ভাঙ্গা থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। পরে প্রচেষ্টা পরিবহনের সুপারভাইজার আসিফ সরদার (২১), হেলপার রাকিব মাতুব্বর ইমন (২৪) ও তার মা লিলি বেগমকে (৫০) গ্রেফতার করে পুলিশ।


ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:  রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ওই ছাত্রীর ভগ্নীপতি জানান, শ্যালিকাসহ পরিবার নিয়ে ঢাকার হাজারীবাগে একটি ভাড়া বাসায় থাকেন তারা। তার শ্যালিকা একটি মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। রোববার বিকেলে ফরিদপুরের নগরকান্দা যাওয়ার জন্য তাকে বাবুবাজার থেকে প্রচেষ্টা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১ ৬৪৮৩) একটি বাসে তুলে দেন। এ সময় বাসের হেলপার ও সুপারভাইজারের ফোন নম্বর রেখে দেন। শ্যালিকাকে ভাঙ্গা বাসস্টান্ডে নামিয়ে দিতে বলেন। দু-ঘণ্টা পর সুপারভাইজার ও হেলপার এবং শ্যালিকার ফোন বন্ধ পান। ভাঙ্গায় অপেক্ষা করা তার শ্বশুরসহ বাড়ির লোকজন প্রচেষ্টা পরিবহনের ওই বাস খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে রাত ৩টার দিকে ভাঙ্গা থানায় একটি মৌখিক অভিযোগ করেন। পরে সোমবার সকালে ওই পরিবহন শনাক্ত এবং সুপারভাইজারকে ধরে পুলিশে সোপর্দ করেন।


ছাত্রীর বাবা বলেন, ‘মেয়েটি ঢাকায় আমার সেজো মেয়ের বাসায় থেকে মাদ্রাসায় পড়ালেখা করে। বাড়িতে আসার জন্য বললে তার দুলাভাই রোববার বিকেলে একটি বাসে তুলে দেয়। ভাঙ্গায় তার জন্য অপেক্ষা করতে থাকি। ফোন বন্ধ পাওয়ায় চিন্তিত হয়ে পড়ি। এরপর মেয়ের আর খোঁজ নেই। সন্ধ্যার পর থেকে সারা রাত অনেক খোঁজাখুঁজি করি। পরে মেয়েকে পুলিশ উদ্ধার করে। মেয়েকে যারা ধর্ষণ করেছে তাদের বিচার চাই।’

আরও পড়ুন:  ধর্ষণ মামলায় আবারও কারাগারে ইউপি চেয়ারম্যান

এ বিষয়ে ভাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই জুয়েল জানান, রাত ৩টার দিকে মৌখিক অভিযোগ পেয়ে নিখোঁজ ছাত্রীর পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ। সকালে বাসের সুপারভাইজার আসিফ সরদারকে আটক করা হয়। তার তথ্যে হেলপার রাকিবের বাসায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় থানায় অপহরণ ও ধর্ষণ মামলা হয়েছে।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, রাতে মাদ্রাসাছাত্রী নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে পুলিশ অভিযানে নামে এবং সকালে ছাত্রীটিকে উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url