২৪ ঘণ্টা পার না হতেই অবস্থান পাল্টালো বিসিবি


July 24, 2023 at 05:00AM
from somoynews.tv | RSS Feed

ভারতীয় নারী দলের অধিনায়কের ঔদ্ধত্যপূর্ণ আচণের প্রেক্ষিতে ২৪ ঘন্টা না পেরুতেই অবস্থান পাল্টালো বিসিবি। আইসিসি'র কাছে অভিযোগ নয়, বরং ম্যাচের নিয়মে যে শাস্তি হবে তাতেই সন্তুষ্ট বোর্ড। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর তৃতীয় ওয়ানডে চলাকালীন ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেই শুধু ক্ষান্ত হননি, এরপর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আম্পায়ারদের দোষারোপ ও বাংলাদেশ দলকে নিয়ে কটূক্তি করতেও ছাড়েননি। এসব বিষয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়ে বিসিবি'র নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদেল বলেছিলেন, 'যেভাবে কথা বলেছে (হারমানপ্রীত) তা নিয়ে আমাদের বোর্ড টু বোর্ড (বিসিবি ও আইসিসির মধ্যে) কথা হবে এবং আমরা প্রথমে দেখব ম্যাচ রেফারি কী রিপোর্ট দেন।'


কিন্তু একদিন না পেরুতেই সুর পাল্টালো বিসিবি। বোর্ড সভাপতির নমনীয় সুর। আইসিসির কাছে কোন অভিযোগ নয়। নিয়মানুযায়ী যে সিদ্ধান্ত নেবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাতেই খুশি।


আরও পড়ুন: ভারতের ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে আইসিসির কাছে অভিযোগ করবে বিসিবি


বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, 'সারা বিশ্ব দেখেছে, কাজেই এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। এটার আইনকানুন আছে। আইনকানুন অনুযায়ী যা হবার তাই হবে। এখানে আমাদের বলার কিছু থাকে না। এখানে আম্পায়ার আছেন, ম্যাচ রেফারি আছেন, আইসিসি আছে। তাই এই প্রক্রিয়ায় যা হওয়ার তাই হবে।'


ছেলেদের ক্রিকেটে এরআগে বহুবার ভারত অনৈতিকভাবে প্রভাব খাটিয়েছে বাংলাদেশের ওপর। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ম্যাচে ভুল সিদ্ধান্ত দেয়া হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। বারবার এমন সিদ্ধান্তের ভুক্তভোগী কেন বাংলাদেশকেই হতে হবে?


পাপন বলেন, ‘'দক্ষিণ আফ্রিকায় যে মিটিং হলো এখানেও এসব নিয়ে আলাপ হয়েছে। এগুলো নিয়ে আলাপ হয়েছে, আরও আলাপ হবে। এটা থেকেই হয়ত ভালো একটা সলিউশন -'কী করলে এসব থেকে বেরিয়ে আসা যায়' এটা জানা যাবে।'’


বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ২-১'এ সিরিজ জিতলেও, ওয়ানডেতে ১-১' এ সিরিজ ড্র করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url