ঢাকায় যাত্রা শুরু করলো নাইকি

July 21, 2023 at 06:21AM
from somoynews.tv | RSS Feed
বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া সামগ্রীর ব্র্যান্ড যুক্তরাষ্ট্রের নাইকি প্রথমবারের মতো রাজধানী ঢাকায় তাদের আউটলেট চালু করেছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে বনানী ১১ নম্বর রোডে নাইকির আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই ক্রেতাদের জন্য তা উন্মুক্ত করা হয়।
আরও পড়ুন: নাইকি পুমা অ্যাডিডাসের উপকরণ তৈরি হবে বাংলাদেশে
দেশি শিল্পগোষ্ঠী দুলাল ব্রাদার্স লিমিটেডের (ডিবিএল) মাধ্যমে নাইকির এ আউটলেটটির যাত্রা শুরু হয়েছে। আউটলেটটিতে প্রাথমিকভাবে নাইকির স্নিকারস, স্পোর্টসওয়্যার ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে।
বনানীর এ আউটলেটটিতে নাইকির প্রতি জোড়া জুতা ৫ থেকে ৩০ হাজার টাকায়, স্পোর্টসওয়্যার দেড় হাজার থেকে ১৫ হাজার টাকায়, নাইকির ব্যাগ-ব্যাগপ্যাক ৪ থেকে ১০ হাজার টাকায় ও টুপি ৩ হাজার থেকে ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
গত ৬ জুলাই ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ জানিয়েছিলেন, আগামী অক্টোবরের মধ্যে গুলশানে অ্যাডিডাসের শোরুম চালু হবে।
আরও পড়ুন: ঢাকায় হচ্ছে নাইকি ও অ্যাডিডাসের শোরুম
নাইকির আউটলেটটি চালু হওয়ার পর থেকেই ক্রেতাদের উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে বলে আউটলেটটির এক ম্যানেজার গণমাধ্যমকে জানিয়েছেন।