সকাল ৯টার মধ্যে ১৩ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস


July 15, 2023 at 07:02AM
from somoynews.tv | RSS Feed

ঢাকা জেলাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে তীব্র ঝড় বয়ে যাবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হওয়ার শঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত শনিবার (১৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

আরও পড়ুন: সারা দেশে বজ্রবৃষ্টির আভাস


এতে বলা হয় ঢাকা, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।


এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এছাড়াও অপর এক আবহাওয়া বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।


এদিকে, দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের চারটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

 

আরও পড়ুন: ঝড়বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস


সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অফিস।


আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url