ক্যানসার রোগী ও স্বজনদের নিয়ে ল্যাবএইড ক্যানসার হাসপাতালের বিশেষ কর্মসূচী


July 19, 2023 at 05:38AM
from somoynews.tv | RSS Feed

ক্যানসারে আক্রান্ত রোগী ও পরিবারের সদস্যদের মনোবল বৃদ্ধি ও তাদের বিভিন্ন সমস্যা ও তা সহজে সমাধানের কথা চিন্তা করে ‘ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার’ শুরু করেছে ‘পেশেন্ট ফ্যামিলি অ্যাডভাইজারি কাউন্সিল’ (পিএফএসি) নামে এক বিশেষ কর্মসূচী। সোমবার (১৭ জুলাই) ছিল এর ৯ম আয়োজন।

ক্যানসারে আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে রোগীদের নিয়ে কী করণীয়, চিকিৎসা চলাকালীন অবস্থায় পরিবারের অবস্থান ও ভূমিকা, তাদের খাদ্যাভ্যাস এবং মানসিক অবস্থা উন্নয়ন এরকম নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ এহতেশামুল হক ও ডা. পারভীন আক্তার বানু। এছাড়া ডায়েটিশিয়ান, সাইকোলজিস্টসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: কোমল পানীয়তে কি আসলেই ক্যানসারের ঝুঁকি রয়েছে?

 

এই আয়োজনের মূল উদ্দেশ্য রোগীদের সাথে ডাক্তার কিংবা হাসপাতালের মধ্যে একটি বন্ধুত্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এছাড়া আয়োজনের মাধ্যমে রোগীদের কাছে থেকে পাওয়া বিভিন্ন পরামর্শ কিংবা তাদের সমস্যাগুলো সরাসরি জানার মাধ্যমে তা দ্রুত সমাধান করতেও সাহায্য করবে।

 

এই আয়োজনে ‘ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে’ ক্যান্সারের চিকিৎসা নেয়া নতুন পুরাতন অনেক রোগীর স্বজনরা চিকিৎসক এবং হাসপাতাল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তাদের মূল্যবান বক্তব্য সরাসরি প্রদান করেন। এই উদ্যোগকে রোগীর স্বজনরা স্বগত জানিয়েছেন। সর্বোপরি তারা হাসপাতালের চিকিৎসা সেবার মান, চিকিসৎকদের আন্তরিকতা এবং হাসপাতালের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

 

আরও পড়ুন: কোমল পানীয়তে কতটা চিনি থাকে

 

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ‘তারা নিয়মিতভাবেই এই আয়োজনটি চালিয়ে যাবেন এবং বিপদে আপদে তারা ক্যানসার রোগী ও তাদের পরিবারের পাশে থাকবেন।
 

]]>
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url