হনমন শষ ন কর জতয় দল নমত পরনন মঠই

June 21, 2023 at 06:01AM
from somoynews.tv | RSS Feed
বোবাকার কামারা, কিছুদিন আগেই নারী উদ্যোক্তা কোরালি পরোভেচিওকে বিয়ে করেছেন সেনেগাল বংশোদ্ভুত এই ফরাসি ফুটবলার। বিয়ে করে হানিমুনের জন্য রওনাও দিয়েছিলেন ২৩ বছর বয়সী এই তারকা। কিন্তু ফ্রান্স দলে ডাক পাওয়ায় যাত্রাপথ থেকে দিদিয়ের দেশামের স্কোয়াডে যোগ তিনি। দুর্ভাগ্যজনক কথা হলো, দুই ম্যাচের একটিতেও এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি অ্যাস্টন ভিলার এ ফুটবলার।
এবারের ক্লাব ফুটবলের বিরতিতে ফ্রান্স ইউরো বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছে। যার একটিতে প্রতিপক্ষ ছিল জিব্রাল্টার ও অন্যটিতে গ্রিস। এই দুই ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেলে হানিমুন শেষ না করেই স্ত্রীকে নিয়ে ফ্রান্স জাদীয় দলে যোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন কামারা।
আরও পড়ুন: স্পেনের ক্লাবে যাচ্ছেন এমবাপ্পে, ইঙ্গিত গার্দিওলার
হানিমুন শেষ করেই ফ্রান্স জাতীয় দলের উদ্দেশ্যে রওনা হওয়ায় কিছুটা বিরক্তও হয়েছেন কামারার স্ত্রী পরোভেচিও। তার প্রমাণ মিলেছে ইনস্টাগ্রামে। পরোভেচিও এক ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি হাসব না কাঁদব, বুঝতে পারছি না।’
আরও পড়ুন: কোচের মন্তব্যে বাবার সঙ্গে সুর মেলালেন কোর্তোয়া
এবার খেলতে না পারলেও কামারা ফ্রান্সের হয়ে গত বছর তিন ম্যাচ খেলেছেন। গত বছরের মে মাসে প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু অভিষেক হয় ক্রোয়েশিয়ার বিপক্ষে জুন মাসে। তিন ম্যাচ খেললেও এখনও কোনো গোল করতে পারেননি এ ডিফেন্সিভ মিডফিল্ডার।